সারাদেশ

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ প্রতিনিধি

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে কিশোরগঞ্জের ইটনায় এসেছেন এক যুবক। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাকে দেখতে উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর মোড়লপাড়ায় ভিড় করছেন উৎসুক মানুষ।

চীনের ওই যুবকের নাম গাও ওয়েইয়ান (২৫)। তিনি চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা। সেখানে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে ইটনা উপজেলার ঝুমা আক্তারের (১৯) সঙ্গে গাও ওয়েইয়ানের পরিচয় হয়। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ১৬ মে রাতে বাংলাদেশে আসেন গাও। ঝুমা আক্তার মোড়লপাড়ার মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে।

রোববার সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই বাড়িতে ভিড় করতে থাকেন। গাও ওয়েইয়ান বলেন, অনেক দিন ধরেই আমার বাংলাদেশে আসার ইচ্ছা ছিল। শুধু ফোনে কথা বলে ভালো লাগছিল না। আমি ঝুমাকে ভালোবাসি বলেই এত দূর থেকে এসেছি। বাংলাদেশের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে আলোচনা চলছে। কেউ মেয়েটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ এটিকে সম্ভাবনাময় ঘটনা হিসেবেও দেখছেন। অনেকেই মনে করছেন, আবেগের পাশাপাশি আইনগত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয়।

ঝুমার চাচা শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পরিবার আলোচনা করছে। ভবিষ্যতে যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য উপজেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী চীনের যুবক স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে আইনগত সহায়তা দেওয়া হবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা