ছবি: সান নিউজ
সারাদেশ

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আজগর আলী। এ সময় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম শফিউল্লাহ শেখ বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাস্টার ছিলেন। তিনি ২০০৬ সালে অবসরে যান। শফিউল্লাহ শেখ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

মরহুম শফিউল্লাহ শেখ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মহল্লার মৃত খেদের আলী শেখের ছেলে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা