ছবি: সান নিউজ
সারাদেশ

প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির একটি অংশ দখল করে এক বিঘা ফসলি জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা বাগেরহাট জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন বাদী হয়ে স্থানীয় খোকা মুন্সীসহ আটজনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সোমবার সরেজমিন পরিদর্শন ও প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পিতা শাহানুর রহমান শাহিনের ক্রয়কৃত ও পৈত্রিক মোট পাঁচ একর সম্পত্তি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি একই এলাকার সৌদি প্রবাসী মালেক হাওলাদারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার ছত্রছায়ায় থাকা লোকজন স্থানীয় আবুল কালাম চাপরাশী শাহিনুরের ১৫ শতক জমি দখল করে দোকানঘর নির্মাণ করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তাদের দানকৃত কবরস্থানের জমি দখলের উদ্দেশ্যে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের নামে লাগানো সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। পাশাপাশি তাদের বর্গাকৃত চাষি মিজানুর রহমান বেপারীর চাষাবাদকৃত এক বিঘা জমির আমন ধান জোরপূর্বক কেটে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী কৃষক মিজানুর রহমান বেপারী জানান, তাকে নাশকতা মামলায় এবং তার ছেলে ফরিদ বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে চার মাস জেল হাজতে পাঠানো হয়।

এছাড়াও এলাকার প্রভাবশালী মালেক হাওলাদারের লোকজন নিরীহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ রয়েছে। ধান কাটার মৌসুম এলেই তার ছত্রছায়ায় থাকা কতিপয় ভাড়াটিয়া বাহিনী দিয়ে জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়াসহ প্রবাসী পরিবারের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বাগেরহাট বিজ্ঞ আদালতসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শাহানুর রহমান শাহিন বলেন,“প্রভাবশালী মালেক হাওলাদারের ছত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় লোকজন আমার জমি দখল করে ধান কেটে নিচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বর্তমানে জেলা শহরে অবস্থান করছি। ভয়ের কারণে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায় না। ন্যায়বিচারের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

অভিযোগ প্রসঙ্গে মালেক হাওলাদার বলেন,“শাহানুর রহমান শাহিন ওরফে কালুর সঙ্গে পাঁচ বিঘা জমি নিয়ে বিরোধ রয়েছে। এক বিঘা জমির ধান কাটার অভিযোগ সঠিক নয়। ওই স্থানে তার কোনো জমি নেই। তারা অনেক জমি বিক্রি করেছে, কিছু জমি এখনো রয়েছে। আমি কাউকে হয়রানি করছি না।”

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা