সারাদেশ
মাঠে মাঠে ধান কাটার মহোৎসব

মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন, মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। আবহাওয়া অনুকূল এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শের ফলে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এখন খুশির ঝিলিক।

মাদারীপুর জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা যায়, ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছে। মাদারীপুর সদর, রাজৈর, শিবচর, কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা যায় ধান কাটা এবং মাড়াইয়ের কাজ। সোনালি ধানে স্বপ্ন বুনছে কৃষক, বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত দিন পার করছেন কৃষাণ-কৃষাণীরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক।

সদর উপজেলার মোবারকদী গ্রামের আসাদ মোল্লা বলেন, আবহমানকাল থেকেই বছরের এই সময় অগ্রহায়ণ মাস এলেই নতুন ধান ঘরে তুলি আমরা, আর সেই সাথে শুরু হয় ঘরে ঘরে নবান্নের হাওয়া। নতুন সুগন্ধি ধান দিয়ে মেতে ওঠে শীতকালীন পিঠা ও পায়েসের উৎসব। তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে মাদারীপুর জেলার সর্বত্র।

মাদারীপুর জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ২২ হাজার ৬১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছে ২৪ হাজার ৩০০ হেক্টর জমিতে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ৫ হাজার ৫৬০ হেক্টর এবং আবাদ হয়েছিল ৫ হাজার ৬০৯ হেক্টর জমিতে। কালকিনি-ডাসার উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ৯ হাজার ৬৯৫ হেক্টর এবং আবাদ হয়েছিল ১০ হাজার ৮৪ হেক্টর জমিতে। রাজৈর উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ২ হাজার ৫৪০ হেক্টর এবং আবাদ হয়েছিল ২ হাজার ৬৮০ হেক্টর জমিতে। আর শিবচর উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ৪ হাজার ৮১৫ হেক্টর এবং আবাদ হয়েছিল ৫ হাজার ৯২৭ হেক্টর জমিতে।

মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা ড. রহিমা খাতুন জানান, প্রণোদনার আওতায় ৩ হাজার ১৫০ জন কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে। রাজস্বের আওতায় আরও ভালো মানের বীজ সরবরাহ করেছি। এ বছর আমন ধান চাষে আবহাওয়া অনুকূলে থাকায় কোনো রোগবালাই হয়নি এবং ফলন ভালো হওয়ায় কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলে বাজারে ভালো দাম পাবেন—এমটাই প্রত্যাশা জেলার কৃষকদের।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা