ছবি: সংগৃহীত
সারাদেশ

এয়ারগান দিয়ে পাখি শিকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এয়ারগান দিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ উঠেছে।

রবিবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি এয়ারগান দিয়ে পাখি শিকার করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় স্থানীয় মসজিদের ইমাম পাখি শিকারের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উল্টো ওই শিক্ষক মসজিদের ইমামের সাথে তর্কে লিপ্ত হন।

অভিযুক্ত শিক্ষকের নাম শাহজাহান আলী। তিনি সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি এ বিদ্যালয়ের আইসিটি বিষয়ে শিক্ষকতা করেন।

স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, "আমরা আজ এই ভিডিও দেখেছি। এই বিষয়ে স্কুলের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অবগত আছেন। ইউএনও মহোদয় আমাদের প্রধান শিক্ষক রুহুল আমিন স্যারকে ডেকে তাকে শোকজ করতে বলেছেন।"

পাখি শিকারের বিষয়ে স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী বলেন, "আমি কোনো পাখি শিকার করিনি। আমার বাড়ির পাশে পুকুর আছে, পুকুরে বক বসে, আমি বক তাড়ানোর জন্য গত পরশুদিন সকালে গিয়েছিলাম।"

তিনি আরও বলেন, "এয়ারগানটি আমার বাবার ছিল। বাবা মারা যাওয়ার পর গত পাঁচ বছর ধরে এয়ারগানটি আমার কাছে আছে। এটি বক তাড়ানোর জন্য ব্যবহার করি।"

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজজামান বলেন, "প্রাথমিকভাবে তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিয়ে বোন বিভাগের সাথে কথা বলেছি, তারা ব্যবস্থা নিচ্ছে।"

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী বলেন, "সারাদিন আমার খেলাধূলা ছিল, আমি মাঠে ছিলাম। ভিডিও দেখার সময় পাইনি। শিক্ষকের এই পাখি শিকারের বিষয়ে কোন ধরণের অবগত নই। লিখিত অভিযোগ আসতে হবে। আপনি হোয়াটসঅ্যাপে (ভিডিও) পাঠিয়ে দিন আমি দেখছি।"

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম বলেন, "খোঁজ নিয়ে আমরা দেখছি, কি করা যায়। দরকার হলে আমরা ডিসি ও ইউএনও মহোদয়ের সহায়তা নিয়ে কি করা যায় এটি দেখছি। আগে আমরা ভাইরালের বিষয়টি কনফার্ম হয়ে নেই।"

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা