ছবি: সান নিউজ
সারাদেশ

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ৬ হাজার ৫৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৮৫ হাজার টাকা।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সামাদ কোস্ট গার্ডের বরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত জাটকা পরবর্তীতে তাঁর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা