ছবি: সংগৃহীত
সারাদেশ

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রোববার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—লক্ষ্মীপুর জেলার হোসেন আলী (২৯), শরীয়তপুর জেলার মোছা পায়েল আক্তার (২৭) এবং নারায়ণগঞ্জ জেলার মোছা মেঘলা আক্তার (৩৫)।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানান, থানার অফিসার ইনচার্জের মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত মাসের ২৩ নভেম্বর একই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছিল পুলিশ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা