ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি টিম মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসারের বিনোদপুর এলাকার ডিংগাভাঙ্গা সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখানে অবস্থিত ৬টি জাল তৈরির কারখানা এবং ২টি গুদামে তল্লাশি চালিয়ে ১ কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। এসব জাল নদী ও সাগরে ব্যবহার করলে মাছের পোনা এবং ছোট মাছ নিধন হয়ে মৎস্যসম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে জব্দ করা এসব অবৈধ জাল ও সুতার রিল জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মাছ ধরার সরঞ্জাম যারা উৎপাদন বা সরবরাহ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যশিল্প ও জলজ সম্পদের সুরক্ষায় কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা