ছবি: সংগৃহীত
সারাদেশ
ঢাকায় বাড়িভাড়ার চাপ

প্রথমবার ভাড়াটিয়া-বাড়িমালিকদের সঙ্গে বৈঠক করবে ডিএনসিসি

সান নিউজ অনলাইন 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সমন্বয়ে ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ সংক্রান্ত প্রথমবারের মতো গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এই সভা আয়োজনের জন্য নোটিশ প্রদান করেছেন। আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানায়, গত ২৫ বছরে রাজধানীতে বাসা ভাড়া প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। একই সময়ে নিত্যপণ্যের দাম যতো বেড়েছে, সেই তুলনায় বাসা ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। ক্যাবের আরও এক পরিসংখ্যানে বলা হয়, ঢাকার ভাড়াটিয়াদের মধ্যে ২৭ শতাংশ আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ আয়ের প্রায় ৫০ শতাংশ, এবং ১২ শতাংশ আয়ের প্রায় ৭৫ শতাংশ ব্যয় করেন বাসা ভাড়া পরিশোধে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান-২০২৩ অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় ৭২ শতাংশ মানুষ ভাড়া বাসায় থাকেন। নিজের বাসায় থাকেন মাত্র ২৫ দশমিক ৮৫ শতাংশ। সিটি কর্পোরেশন এলাকায় বাইরে অন্যান্য শহরে ভাড়া বাসায় বসবাসকারীর সংখ্যা ১৮ শতাংশ। এছাড়া দেশে ভাড়া ছাড়াই থাকেন মাত্র ১ দশমিক ৯৬ শতাংশ মানুষ।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শহরে বাসা ভাড়া ৫ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঢাকায় বর্তমানে আড়াই কোটিরও বেশি মানুষ বসবাস করছে। প্রতি বছর রাজধানীতে নতুন করে যুক্ত হচ্ছে ছয় লাখ ১২ হাজার মানুষ, যা দৈনিক হিসেবে এক হাজার ৭০০ জন। আয়তন ও জনসংখ্যার দিক থেকে ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের একটি। এখানে প্রতি বর্গকিলোমিটারে বাস করছে ৪৩ হাজার ৫০০ মানুষ।

ডিএনসিসি আশা করছে, মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে এই বৈঠক ভাড়া সংক্রান্ত সমস্যার সমাধান ও সমন্বয় সাধনে সহায়ক হবে এবং বাড়িভাড়া বৃদ্ধির চাপ কিছুটা হ্রাস পাবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা