ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

কুষ্টিয়া প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এতে খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিমুলিয়া ইউনিয়নের আমীর সাইফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ প্রায় হাজার মানুষ অংশ নেন।

জানাজা শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা বাস স্ট্যান্ডে অবস্থান নেয়।

এ সময় বিক্ষোভকারীরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাকসহ প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ছেড়ে বিক্ষোভকারীরা খোকসা থানার সামনে বিক্ষোভ করে।

এদিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বিক্ষোভকারীদের শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতায় সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা