ছবি: সংগৃহীত
সারাদেশ

কভার্ড ভ্যান–বাসের মাঝে পিষে মোটরসাইকেল চালক নিহত

এস এম রেজাউল করিম, ঝালকাঠি

ঝালকাঠি বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কভার্ড ভ্যানের মাঝে পিষে মোটরসাইকেল চালক মিজান খান নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা আরোহী বাদল খান গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কভার্ড ভ্যান ও বাসচালককে আটক করেছে পুলিশ। নিহত মিজান মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য ছিলেন।

নিহতের স্বজনরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য মিজান তার সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল খানকে নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি কভার্ড ভ্যানের পেছনে থাকা মোটরসাইকেলটি ভ্যানটিকে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে চাপা পড়ে। এ সময় দুই গাড়ির মাঝে চাপা পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। আহত বাদল খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় কভার্ড ভ্যান ও বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চালকসহ গাড়ি দুটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা