ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় সরদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ভূরঘাটা-শশীকর সড়কের পূর্ব পূয়ালী গ্রামের হালিম বেপারীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় সরদার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় সরদার ও একই গ্রামের মুরাদ সরদার মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে ভূরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব পূয়ালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে হৃদয়, মুরাদসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা