ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক্ষার্থী ও যুবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে সরকারি বরহামগঞ্জ কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শিবচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে এসে শেষ হয়। পথচারী ও আশপাশের ব্যবসায়ীরাও মিছিলে সমর্থন জানান।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ নৃশংস ও ঘৃণ্য অপরাধ। মিঠুন মজুমদারসহ সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না বলে বক্তারা দাবি করেন।

সমাবেশে আরও বলা হয়, দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমবে এবং আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর সকালে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ফারজানা (৭) বিদ্যালয়ে যাওয়ার পথে প্রলোভন দেখিয়ে মিঠুন মজুমদার তাকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, শান্তিপূর্ণ শিবচরে এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা আশা প্রকাশ করেন, ধর্ষণসহ নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা