ছবি: সান নিউজ
সারাদেশ

গণপিটুনিতে আসামি নিহত, মামলা প্রত্যাহারে গ্রামবাসীর মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী ডিসি অফিসের সামনে এই মানববন্ধন করেন হত্যা মামলার আসামিদের আত্মীয়-স্বজন ও গ্রামবাসী।

এর আগে, গত সোমবার সকালে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকার নির্যাতিত নারী-পুরুষরা। এ ব্যাপারে পুলিশ বলছে নিহত যুবক একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

নিহত বলি উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে। পরে গতকাল মঙ্গলবার নিহতের বাবা বদিউজ্জামান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনের নাম দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে আসা খালেদা আক্তার জানান, বলি এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত দুই–তিন বছর আমরা তার ভয়ে কথা বলতে পারিনি। এলাকাতে কোনো সিএনজি আসলে সিএনজি থেকে সবাইকে নামিয়ে ছিনতাই করে টাকা–পয়সা নিয়ে যেত। তার ভয়ে কেউ মুখ খুলত না।

ভুক্তভোগী আশরাফ আলী বলেন, আমার ছেলেকে নষ্ট করার পিছনে বলি দায়ী। ইয়াবা সেবন, গাঁজা, মাদক ব্যবসা—সবই করত সে। গ্রামের লোক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে।

আম্বিয়া খাতুন বলেন, আমাদের পাশের বাড়িতে সে টর্চার সেল তৈরি করে রেখেছিল। কেউ তার বিরুদ্ধে কথা বললে সেখানে তাকে কারেন্টের শক দেওয়া হতো। মহিলারা দিনে দুপুরে বের হতে ভয় পেতেন।

গত সোমবার সবাই গণপিটুনি দিলে বলি মারা যায়, কিন্তু তার মারা যাওয়ার কারণে হত্যা মামলা করে গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

মানববন্ধন থেকে এলাকাবাসী আরও বলেন, মামলা প্রত্যাহার না করলে আমরা এলাকাবাসী রাজপথ ছাড়ব না। আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা নোয়াখালীর ডিসি ও এসপিকে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা