ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাবির বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন

সান নিউজ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পেছনে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, গ্যাসের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা ৬টার ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। ‌সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, হলের ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা