ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে আগাম শীতকালীন সবজি ফলাতে ব্যস্ত চাষীরা

মাদারীপুর প্রতিনিধি

আর মাত্র কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বাজারে উঠতে শুরু করবে দেশীয় শীতকালীন নানান সবজি। মাদারীপুর জেলার ৫টি উপজেলার কৃষকরা শীতকালীন শাক-সবজি ফলাতে ব্যস্ত সময় পার করছেন।

কৃষি বিভাগ নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। চলতি মৌসুমে মাদারীপুর জেলায় ৪ হাজার ২শ’ ১০ হেক্টর জমিতে শীতকালীনসহ সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন উপজেলায় বছর জুড়ে কম-বেশি বিভিন্ন রকম সবজি চাষাবাদ হয়।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর মাদারীপুর সদর উপজেলায় ১ হাজার ১০, কালকিনি ও ডাসার উপজেলায় ১ হাজার ৪ শত, রাজৈর উপজেলায় ৮শত এবং শিবচর উপজেলায় ১ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, সবজি চাষে লাভবান হওয়া এবং প্রতিদিন নগদ টাকা পাওয়া যায় বলে কৃষকরা এই চাষাবাদে ঝুঁকে পড়েছেন। মাদারীপুর জেলায় ইতিমধ্যেই বিভিন্ন জমিতে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলু, শাক, গাজর, শসা, সিম, মূলা, লাউ, মরিচসহ বিভিন্ন রকম সবজি রোপণ করা হচ্ছে।

মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা গ্রামের কৃষক মুজাম্মেল বাদশা জানিয়েছেন, এবার তিনি ৩০ শতক জমিতে সবজি চাষ করছেন।

ছিলারচর ইউনিয়নের চরলক্ষী গ্রামের কৃষক আলমগীর মোল্লা বলেন, “আমি ১৩ বিঘা জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়ে রোপণ করেছি। ইতিমধ্যেই লাউ, শসা, ঢেড়শ, বেগুনসহ বিভিন্ন সবজি লাগানো হয়েছে।”

শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তামিম মাদবর বলেন, “কৃষি বিভাগের পরামর্শে মূলা, শসা, বেগুন, লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষ শুরু করেছি। বর্তমানে আমি ৪০ শতাংশ জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ইতিমধ্যেই শসার ফলন থেকে ৭০ হাজার টাকা আয় করেছি।”

এখানকার কৃষকরা শীতকালীন বিভিন্ন ফসল চাষাবাদের পাশাপাশি বারো মাস হরেক রকম সবজি চাষাবাদ করে মোটা অংকের টাকা আয় করছেন, যা তাদের সংসারে সচ্ছলতা এনেছে।

মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা ড. রহিমা জানিয়েছেন, “মাদারীপুর জেলায় চলতি শীত মৌসুমে ৪ হাজার ৩শ’ ২০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা কৃষকদের মধ্যে প্রণোদনা দিয়েছি। ইতিমধ্যেই বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। সবজি চাষের ক্ষেত্রে মাদারীপুরে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা সবজি চাষের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা সবজি বিক্রি করে প্রতি বছরের ন্যায় এবারও লাভবান হবেন।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা