ছবি: সংগৃহীত
সারাদেশ

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

সান নিউজ অনলাইন 

পাবনার সদরে ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে পাবনা শহরমুখী একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী রয়েছেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা