রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

রাজবাড়ী প্রতিনিধি

"বৈষম্যের ঠাই নাই- নিয়োগ বিধি সংশোধন চাই"—এই স্লোগানে রাজবাড়ীতে ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এসএম সবুজ শাহীন, সাধারণ সম্পাদক মজনু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা।

স্বাস্থ্য সহকারীরা দাবি জানান, দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাঁদের পেশাগত মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধায় রয়েছে চরম বৈষম্য। এ কারণে তারা অবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, “আমরা মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, অথচ আমাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা হচ্ছে না। দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

স্বাস্থ্য সহকারীদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন অনেকেই। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা