লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে খালের বর্জ্য অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ও জকসিন বাজারের রহমতখালী খালের বর্জ্য ও আবর্জনা অপসারণ করা হয়েছে। একই সাথে মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নির্দেশনার আলোকে রেগুলেটরের দুই পাশে ৩০ মিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে পৃথক স্থানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান সাকিব।

সদরের নির্বাহী কর্মকর্তা বলেন, গতবছর এ জেলায় বন্যা হয়েছিল। তাই এবছর আগেই আমরা খালের বর্জ্য অপসারণ ও অবৈধ দখল উচ্ছেদ করছি। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলোর দখলও মুক্ত করা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা