সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

অসহায় মানুষের পাশে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার ১ হাজার জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। তাদের সিএসআর (CSR) কার্যক্রমের আওতায় সোমবার (২ জুন) বেলা ১১টার দিকে পঞ্চসোনা পুনর্বাসন কবরস্থান মাদরাসা প্রাঙ্গণে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার বিতরণ করেন।

ঈদ উপহারের মধ্যে রয়েছে ১০ কেজি চালসহ ডাল, তেল, চিনি, সেমাই ও গুড়া দুধের মতো খাদ্যসামগ্রী। নির্বাহী প্রকৌশলী মো. আরিক ইয়াসির রুসদীর সঞ্চালনায় এ সময় নর্থ ওয়েস্টের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, ইউনিট-১ এর প্লান ম্যানেজার ব্রজেন্দ্র কুমার সরকার, ইউনিট-২ এর প্লান ম্যানেজার আবু জাফর সিদ্দিক, সেমকর্প এর ব্যবস্থাপনা পরিচালক তানজিরুল হাসান ও সেমকর্প এর প্লান ম্যানেজার শ্রীধামদাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদের আগে এমন খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগুলো।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা