লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন ভুঁইয়াকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।

রবিবার ( ১ জুন) রাত সাড়ে ৮ টার দিকে রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আরমান হোসেন ভুঁইয়া লক্ষ্মীপুর পৌরসভা ১২ নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির বাসিন্দা।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর ঝুমুরে শিক্ষার্থীদের উপর স্বসস্ত্র হামলা চালায় লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি আরমান এবং তার সঙ্গীরা। এর আগে পলিটেকনিকের কোনো শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকতে পারবে না বলেও হুমকিও প্রদান করেন। তাছাড়া, গত ২২ সালের ২৩ অক্টোবর কমিটি পাওয়ার পর থেকেই পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন সময় বিভিন্ন কারনে ছাত্রদের মারধর করে আরমান।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর উপজেলায় ছাত্র হত্যার মামলা রয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা