সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কাজিপুরে ধ্বসে যাওয়ার শংঙ্কায় রাস্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর পাড়ে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা আকস্মিক ভাবে ধ্বসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বাজার হতে মাথাইল চাপর কবরস্থান পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পায় মেসার্স অনামিকা এন্টারপ্রাইজ। এ রাস্তায় রিপিয়ারিং এর কাজ শুরু করলেও কাজের মান নিয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন কিন্তু অসম্পূর্ণ মাত্র ১০০ মিটার রাস্তাটি যদি গাইডওয়াল না করে সম্পূর্ণ করা হয় তাহলে সরকারি টাকা অল্প দিনের মধ্যেই গোচ্চা যাবে। এক্ষেত্রে টেকসই ও এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে অতি দ্রুত গাইডওয়াল নির্মানের জন্য যথাযথ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভ্যান চালক আব্দুর রহমান বলেন, পুকুর পাড়ে রাস্তার পাশে গাইডওয়াল না থাকায় বৃষ্টি নামলেই রাস্তা ভেঙ্গে পুকুরে চলে যায়। ভারি কোন কিছু নিয়ে যাতায়াত করতে পারি না। সরকার যদি এখানে পুকুরের পাশে গাইডওয়াল নির্মাণ করে দেয় তাহলে রাস্তাটা টেকসই হবে এবং সেই সাথে আমরা সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবো, অন্যথায় বৃষ্টি বাদলের কারনে রাস্তা মেরামতের দু-চার মাস পরেই ভেঙ্গে যাবে।

এ বিষয়ে অনামিকা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, সরকারি যথাযথ নিয়ম মেনে এলজিইডি লটারির মাধ্যমে কাজ পেয়ে শুরু করেছি। এলাকর সচেতন ব্যক্তিরা আমার কাছে যেমন অভিযোগের কথা উল্লেখ করেছেন, তেমনি সকল দপ্তরেও তাঁরা এই সমস্যার কথা বলেছেন কিন্তু আমি কিভাবে সে গাইডওয়াল করে দিব? তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায় এখানে একটা গাইডওয়াল নির্মাণের ব্যবস্থা নিতে পারে। এদিকে জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এসব বিষয়ে কাজিপুর উপ সহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, সকলের কথা ভেবে গাইডওয়াল তৈরী করা প্রয়োজন। আমার পক্ষ থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা