দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি

দিনাজপুর প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের উদ্যোগে বিশেষ স্মরনসভা, গভীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুর ১২টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মোস্তাকিম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সভাপতি মো. এনামুল হক, দিনাজপুর হোটেল শ্রমিক দলের সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের সদস্য সচীব মো. নূর এ আলম, কোতোয়ালী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেনসহ জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও তার আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তার বিদেহী আত্মার শান্তি ও দেশের উন্নতি কামনা করা হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা