নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে আবির নামে ভুয়া সেনাসদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে লাবিব ইসলাম আবির (২৭) নামে ভুয়া এক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে (২৮ মে) সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবির ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে। তিনি বেড়াডাঙ্গা এলাকায় বস্তার ব্যবসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী নীলফামারী ক্যাম্প সুত্র জানায়, নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাত এর নেতৃত্বে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাত জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

মেজর রিফাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সেনা সদস্যদের ছবি ব্যবহার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত এবং বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করতেন।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, এ ঘটনায় একটি প্রতারণা মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা