সংগৃহীত ছবি
সারাদেশ

বেনাপোল রেললাইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে নতুন রেললাইন নির্মাণ কাজের জন্য রেললাইনের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা ও বস্তিঘর উচ্ছেদ করা হয়েছে।

আর পড়ুন : টঙ্গীবাড়িতে রেডক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বুধবারও অভিযান অব্যাহত থাকবে বলে বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ছোটআঁচড়া মোড় হতে ভবেরবেড় গ্রাম পর্যন্ত নতুন দুইটি এয়ারলাইন বসানোর জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে। সে কারণে রেলের জায়গার প্রয়োজনে রেললাইনের দুই পাশ হতে শত শত বস্তিঘর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আর পড়ুন : বেনাপোল সানরাইজ স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জানা গেছে, এ উচ্ছেদের কারণে দীর্ঘদিন ধরে যারা রেললাইনের পাশে বসবাস করতেন তাদের পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। অনেকে ছোট ছেলে-মেয়ে নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন।

বেনাপোল রেলওয়ে টিটি মাস্টার পারভীন আক্তার বলেন, গত দুই দিন ধরে নতুন এয়ারলাইনের কাজ করার জন্য ছোটআঁচড়া মোড় হতে ভবেরবেড় গ্রামের বড় মসজিদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নতুন লাইনের নির্মাণ কাজ পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি।

তিনি আরও বলেন, যারা অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে ছিল তাদেরকে এক মাস আগেই নোটিশ দেওয়া ও মাইকিং করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা