সংগৃহীত ছবি
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

শনিবার (১৮ জানুয়ারি) সকাল দিকে এই ঘটনা ঘটে।

ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়। অন্যদিকে ভারতীয় অংশে ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ভারতীয়রা সীমান্তে জড়ো হয়। এ ঘটনায় তিন-চার জন বাংলাদেশি আহত হয়েছেন। এ ছাড়াও ভারতীয় অংশ থেকে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : শরীয়তপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্থানীয়রা জানায়, সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি বিনষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ভারতীয়রা বাংলাদেশের অংশে আম ও ফসলি জমি বিনষ্ট করে, এতে ক্ষিপ্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন বিজিবি সদস্যরা। ঘটনার বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা