সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এস,এম শাহাদৎ হোসইন, গাইবান্ধা প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। এতে জয়পুরহাটকে ৪-০ গোলে হারিয়েছে গাইবান্ধা দল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ফুটবল ম্যাচের আয়োজন করেন জেলা প্রশাসন ও গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: একনেক সভায় উত্থাপিত হবে ১০ প্রকল্প

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহ নেওয়াজ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ও বিআরটিএ সহকারী পরিচালক রবিউল ইসলাম।

পরে গাইবান্ধা জেলা দল ও জয়পুরহাট জেলা দলের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জয়পুরহাটকে ৪-০ গোলে হারায় গাইবান্ধা জেলা দল। গাইবান্ধার হয়ে দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন হাবিবা। এছাড়া আসমা ও রাত্রি একটি করে গোল করেন। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা