সংগৃহীত ছবি
সারাদেশ

ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবদুর শুক্কুর (২১) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

আরও পড়ুন : যমুনা রেলসেতুতে চললো ট্রেন

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মিয়ানমারের মংডু টাউনশিপের নাফ ফোঁড়ার মৃত সালেহ আহমদের ছেলে।

আরও পড়ুন : পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানায় বস্তা কাঁধে নিয়ে দুজন জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। বিজিবির টহল দল সংকেত দিলে বস্তা ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুজন। তাদের মধ্যে একজন ধরা পড়েছেন। ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তি মিয়ানমারের নাগরিক। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা