সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোরগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হরিজন পল্লীতে শিশুসহ ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : দেশব্যাপী গণসংযোগের ঘোষণা

শুক্রবার রাত বারোটা থেকে গভীর রাত পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলে।

হরিজন পল্লী থেকে বিতরণ শুরু করে পাগলা মসজিদ সংলগ্ন এলাকা, রেলস্টেশন, বাস টার্মিনাল ও শহরের পথ শিশুসহ ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন : ২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ

শহরের হরিজন কলোনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের জেলা প্রশাসক বলেন, কয়েকদিন থেকেই শীতের তীব্রতা বেড়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া ধারাবাহিকভাবে সকল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা