সংগৃহীত ছবি
সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নৌঙর করে আছে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার (৪ জানুয়ারি) রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুন : আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হবে

রোববর (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের ফেরি দুটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : ২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ

অপরদিকে ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা