সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজের ১ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ১ দিন পর আব্দুল মোতালেব (৭৫) নামে ১ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ

নিহত বৃদ্ধ, একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুরে মোতালেব মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্হানীয় লোকজন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

নিয়তের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসে নি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরা করার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন,নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা