সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মো. আশ্রাফ ও মো. রনি নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার আশ্রাফ কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকার ইব্রাহিমের ছেলে ও রনি একই এলাকার শাহজাহানের ছেলে।

মামলা সূত্র জানা যায়, ৯ ডিসেম্বর রাতে দরজা ভেঙে ঘরে ঢোকে অভিযুক্তরা। একপর্যায়ে তরুণীর মায়ের হাত-মুখ বেঁধে ফেলে তারা। পরে পাশের একটি কক্ষে তরুণীকে তারা ধর্ষণ করে। ঘটনার সঙ্গে জড়িত যুবক রনিকে চিনতে পারেন তরুণীর মা। বুধবার রাতে তরুণীর বাবা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা