সংগৃহীত ছবি
সারাদেশ

কৃষক বাঁচলে দেশ বাঁচবে 

পাবনা প্রতিনিধি : কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে কৃষিতে সমৃদ্ধ হবে বাংলাদেশ। আগামীতে তারেক রহমানের পরিকল্পনায় কৃষি সমৃদ্ধ দেশ গঠন করা হবে। সেজন্য আগামী বাজেটে কৃষকের জন্য চমৎকার কিছু উপহার দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ভাগ্য বদল হবেই। কৃষকদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা, কৃষকের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থাসহ যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও পাবনার কৃতি সন্তান মামুনুর রশিদ খান।

আরও পড়ুন: টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

তারেক রহমানের নির্দেশে সারা দেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শেখ হাসিনার শাসন ব্যবস্থার ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার মূখে মধু ছিল আর অন্তরে ছিল বিষ। বলত একটা ওনি করত আরেকটা। মাফিয়া ডন হাসিনা বক্তব্যে দুর্নীতিতে জিরো টলারেন্স বলত সব সময়। কিন্তু ওনার আমলেই ব্যাংক লুট, ডাকাতি, ডলার পাচার, ব্যাংক থেকে স্বর্ণ চুরি হয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করে বেগমপাড়ায় আলিশন বাড়ি বানিয়ে।

কৃষকের জন্য রপ্তানি যোগ্য মান নির্মাণ করতে একটি বিল্ডিং বানাতে গিয়েও ১৫৮ কোটি টাকা লুটপাট করেছে। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। নতুন মেশিন আমদানির নামে পুরাতন মেশিনে স্টিকার লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। সব কিছুতে জালিয়াতি। এটাই হলো শেখ হাসিনার মাফিয়াতন্ত্র।

বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র বলতে গিয়ে মামুনুর রশিদ বলেন, হাসিনার পুলিশ বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা নির্যাতিত বিএনপির কর্মীরা শত অত্যাচারের পরেও দল থেকে কেউ ছিটকে পড়েনি। শত জুলুম নির্যাতন সহ্য করেই দলকে এগিয়ে নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বায়োটেকনোলজি ব্যবহার করে কৃষি খাতকে আধুনিকায়ন করেন বিএনপি সরকার। রাঘববোয়ালরা কোটি কোটি লোন নিলেও কারও কোমরে কোন রশি পড়েনি। কিন্তু কৃষকের কোমরে রশি লাগিয়েছে হাসিনা সরকার। বিএনপি ক্ষমতায় গেলে কারও কোমরে রশি পড়বে না। বিএনপি চরাঞ্চলের মানুষকের ভাগ্য উন্নয়নে বিশাল কর্মসূচি নিয়েছিল। এখন তারেক রহমানের পরিকল্পনা কৃষি সমৃদ্ধ দেশ হবে। কৃষকের জন্য প্রতিটি ইউনিয়নে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করবেন। যাতে কৃষকের উৎপাদিত পণ্যে ন্যায্যমূল্য পায়। কোন ফসল বা সবজি নষ্ট হবে না।

আতাইকুলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নান্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সিনিয়র সহ- সভাপতি মো. হাবিবুর রহমান বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না,সাংগাঠনিক সাম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, পাবনা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: সাইদুল ইসলাম ছাপ্পান, তাঁতীদল পাবনা সদর উপজেলা সভাপতি হারুনর রশিদ হারুন মোল্লা প্রমুখ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা