সংগৃহীত ছবি
সারাদেশ

সারদায় ২৫ এএসপিকে শোকজ

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার সারদায় পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণার্থী ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। এ সময় আগামী ৩ দিনের মধ্যে তাদেরকে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে এ শোকজ করা হয়।

আরও পড়ুন: জাতীয় ঐক্যে কমিশন গঠন করা হবে

এতে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালে গত (২৬ নভেম্বর) বিকেলে তারা সবাই দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। এ সময় তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। এদিকে, দৌড়ানোর কথা বলা হলেও এই ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এর ফলে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এছাড়াও তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

এই আদেশে আরও বলা হয়, আপনার এই ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্য অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার উপযুক্ত কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির ৩ দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।

সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

গত (১৯ নভেম্বর) ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়। একই সাথে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও।

গত-(৩ নভেম্বর) সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। এ সময় শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের অব্যাহতিপত্র দেওয়া হয়েছিলো। তার আগে, গত (২২ অক্টোবর) ২৫২ জন ও (২৫ অক্টোবর) ৫৯ জনকে অব্যাহতি দেওয়া হয়। এই অব্যাহতির আগে তাদেরও কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা