সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন। এতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের ফকির, স্বপন বনিক, জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেকউল্লাহ চৌধুরী, ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, আমিনুল ইসলাম পাপ্পুসহ আরো অনেকে।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ক্যান্সার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

এ সময় বক্তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিভিন্ন দৈনিক পত্রিকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানকে জরিয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মনগড়া সংবাদ ছাপানো হয়। এরই প্রতিবাদে সকালে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন দলিয় নেতাকর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা