সংগৃহীত ছবি
সারাদেশ

হাজি মার্কেটে আগুন, দগ্ধ ৫

জেলা প্রতিনিধি: টানা তিন ঘণ্টার চেষ্টায় পাবনার সুজানগরে হাজি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় মার্কেটের অন্তত ১৫ দোকান আগুন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন দগ্ধ হয়েছেন ।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে নিহত ২

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০ টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও ৩ টি সহ মোট ৪ টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা