সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি: সাভারে বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকার -যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও ২ যাত্রী।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে ভুয়া পুলিশ আটক

নিহতরা হলো, সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন।

আহতরা হলো, শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম জানান, মামাসহ গাড়িতে ৫ জন ছিলো। তারা প্রাইভেটকারে করে সাভারের দিকে যাচ্ছিলেন। এরপর ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকা-সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে কারটিতে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও ২ জন। এর পরে আহতদের উদ্ধার করে ১ জনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত ৩ জনের লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে নিহত ২

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। বর্তমানে আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে কোন লাশ পাইনি। তবে লাশ উদ্ধার করে যেখানে নেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি। এখন ঘটনাস্থলে পৌঁছে নিহতের ব্যাপারে নিশ্চিত করা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা