সংগৃহীত ছবি
সারাদেশ

অনুপ্রবেশের সময় আটক ২ বাংলাদে‌শি

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদে‌শি তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন: পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

শুক্রবার (২২ নভেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- খুলনা সদর উপজেলার জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম অপরজন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হুগলা বুনিয়া ইউনিয়নের বুড়িয়াখালী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার।

বিজিবি জানান, আটক দুইজন প্রায় ৩ মাস আগে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে যান। রাজ্যের রাজধানী আগরতলা শহরে বাসাবাড়িতে তারা উভয়ে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরার লঙ্কামুড়া সীমান্তপথে অবৈধভাবে ভারতীয় মানব পাচারকারী রাহুল দাসের মাধ্যমে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি মানব পাচারকারী দালাল সাইমুনের সহযোগিতায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ২০২২/৯-এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের টহলরত জওয়ানরা।

২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতেয়াজ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। তাদেরকে রাতেই আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা