সংগৃহিত ছবি
সারাদেশ

কাজে ফিরলেন টিএনজেডর শ্রমিকরা

জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় দুই বাইক আরোহী নিহত

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগদান দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সব শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের ৫টি কারখানা আছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফায় শ্রমিক আন্দোলন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত শনিবার (০৯ নভেম্বর) সকাল ৯টা থেকে গত সোমবার (১১ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা তিন দিন বেতন ভাতার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। গত বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানা সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয় যে আজ (শনিবার) থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা যথারীতি আজ সকাল থেকে কাজে যোগ দিয়েছেন।

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো. হেদায়তুল হক বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এছাড়া আরও কিছু বকেয়া আছে যেগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। শনিবার সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন। আমি আশা করছি আর কোনো সমস্যা হবে না। কারখানার এই শ্রমিক সংকট সমাধান করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবসহ সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা