সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশা চালকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলা সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে দিলীপ চন্দ্র (৫৭) নামে ১ ব্যাটারিচালিত অটোরিকশার চালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়। এদিকে, পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

নিহত দিলীপের পরিবার ও স্থানীয়রা জানায়, পূর্ব দোগাছী গ্রামের বাসিন্দা দিলীপ একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তিনি জয়পুরহাট জেলা শহর ও আশপাশের এলাকায় রাতের বেলা বেশি সময় রিকশা নিয়ে বের হতেন। প্রতিদিনের মতো বুধবার (১৩ নভেম্বর) রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে সদরের চকশ্যাম এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, ঐ ব্যক্তি মূলত রাতেই বেশি রিকশা চালাতেন। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় নিহত ব্যক্তির গলা কাটা ছিলো। তবে তার রিকশাটি পাওয়া যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা