সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে চেয়ারম্যানের অপসারণ ও পূর্ণগঠনের দাবি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পূর্ণগঠনের মাধ্যমে সদ্য নিয়োগকৃত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে উক্ত পদ থেকে অপসারণ ও পুরো পরিষদের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদিক সম্মেলন ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

মঙ্গলবার (১২ নভেম্বর) সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা,বিদর্শী চাকমা, সূর্য করন ত্রিপুরা, ও ইব্রাহিম খলিল।

বক্তরা জানায়, খাগড়াছড়ি জেলা পরিষদে নিয়োগকৃত বর্তমান চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আওয়ামী লীগের সাংগঠনিক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। তিনি পালিয়ে যাওয়া বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নে বদ্ধ পরিকর। জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ এমন জায়গায় আওয়ামী লীগের দোসরদের কোন স্থান নেই।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গত ৫ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে উৎখাত করে অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যেন নাগরিকদের সকল অধিকার প্রতিষ্ঠা করা হয়। ছাত্র জনতার সেই সফলতায় পরও আওয়ামী লীগের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের নানা চক্রান্তে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত সাধারণ মানুষ আজ আতঙ্কিত। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন, তেমনি আমরাও এখানে প্রতিবাদ করছি। এ পরিষদ সম্পূর্ণ অবৈধ বলে সর্বস্তরের জনগণ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা না হলে ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জেলা পরিষদ ঘেরাও করার মত কর্মসূচি নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা