সংগৃহীত ছবি
সারাদেশ

রমেক হাসপাতালের সেনা কর্মকর্তাকে নিয়োগ

জেলা প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পরিচালক হিসেবে সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে রমেক হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনা কর্মকর্তা নিয়োগ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাঙিক্ষত সেবা মিলবে বলে মনে করছে সচেতন মহল।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুর বিভাগের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অন্যতম কেন্দ্রস্থল এই হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সিন্ডিকেট এবং দালালের দৌরাত্মে রোগীরা কাঙিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। রংপুরবাসীর দাবি ছিল এখানে যেন সেনাবাহিনী থেকে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ পরিচালক নিয়োগ দিয়ে হাসপাতালের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। মানুষ যেন কোনো রকম ভোগান্তি ছাড়া সরকারি হাসপাতাল থেকে সেবা পাওয়ায় নিশ্চয়তা নিয়ে আসতে পারে, এটা নিশ্চিত করতে পারলে সেনা কর্মকর্তা নিয়োগের সুফল মিলবে।

উল্লেখ্য, উত্তরের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার বিপরীতে এ হাসপাতালে সার্বক্ষণিক দুই হাজারেরও বেশি রোগী চিকিৎসা নেয়। হাসপাতালে দালালের দৌরাত্মের কারণে পদে পদে টাকা গুনতে হয় রোগীদের। বিগত সময়ে হাসপাতালের নানা অব্যবস্থাপনা-দুর্নীতি ও সঠিক তদারকির অভাবে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল প্রশাসন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা