সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলায় পুকুরে ডুবে ইমাম হোসেন (৬) ও আবু বকর (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিহতের বাবা কবির হোসেন সিকদার বলেন, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। পরে ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন তিনি। এরপর ছোট ছেলে আবু বকরকেও একই পুকুর থেকে জালটেনে উদ্ধার করা হয়। তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা