সংগৃহীত ছবি
সারাদেশ

ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি : ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে ২ যুবকের লাশ উদ্ধার

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত তোফাজ্জল হোসেন ময়মনসিংহ নগরীর নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে। নিহতের বড় ভাই মো. সাইফ উদ্দিন খবরের সত‍্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : শ্রমিকবাহী বাস খাদে, নিহত ১

সূত্র জানায়, তোফাজ্জল হোসেন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত সোমবার দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন তোফাজ্জল হোসেন।

এর আগে ঘটনাস্থলেই হিমেল আহমেদ (৩২) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫) ও আবুল হোসেন (৪৫) মারা যান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা