সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে ২ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কাশিমপুরের একটি ৪ তলা ভবনের ফ্ল্যাট থেকে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ভোর ২টায় মহানগরীর কাশিমপুরের মাধবপুর (উত্তরপাড়া) এলাকার রেজাউল করিমের মালিকানাধীন ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সারাদেশে বৃষ্টির আভাস

নিহতরা হলো, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা ২ জনেই কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, নিহত রাসেল এবং সুফিয়ান ৪ তলা ওই ভবনের ৪ তলা ফ্ল্যাটে দীর্ঘদিন বসবাস করে স্থানীয় একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। এরপর কারখানার মালিক রাতে ওই ভবনের কেয়ারটেকার বকুলকে ফোন করে বলেন, রাসেল ও সুফিয়ান মঙ্গলবার কারখানায় আসেনি। এর পরে কেয়ারটেকার বকুল রাত ১১টায় ৪ তলায় উঠে কক্ষের ভেতর তাদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বজ্রপাতে ১ জনের মৃত্যু

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিন্তু কেন এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই খবর পেয়ে রাতেই গাজীপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা