সংগৃহীত ছবি
সারাদেশ

শ্রমিকবাহী বাস খাদে, নিহত ১

জেলা প্রতিনিধি: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে বাসের হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টায় এ র্দুঘটনা ঘটে। কিন্তু তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: বজ্রপাতে ১ জনের মৃত্যু

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে প্রতিক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে বাস করে শ্রমিকদের নিয়ে কালামপুর-নবীনগরের উদেশ্যে রওনা হয়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাসটি খাদে পড়ে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হতাহত শ্রমিকদের উদ্ধার করে। এ সময় বাসের নিচে চাপা পড়ে বাসের হেলপার নিহত হয়েছে। এছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। এরপর তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা