সংগৃহীত ছবি
সারাদেশ

দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক 

জেলা প্রতিনিধি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা থেকে পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু

পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার ভোর সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। এরপর সকাল সাড়ে ৫টায় এই কুয়াশা আরও ঘন হলে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এর পরে দেড় ঘণ্টা পর সকাল ৭টায় কুয়াশা কেটে গেলে পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে করে উভয় ঘাটে আটকা পড়া যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, রোববার ভোর সাড়ে ৫ টা-৭টা পর্যন্ত ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা