সংগৃহীত ছবি
সারাদেশ

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২ 

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে তুলে নিয়ে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাসিন্দা হাসান (৩৬) ও হারুন (৩২) নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী ঐ নারী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তার আগে, গত রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু

আটককৃতরা হলো, কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাসিন্দা হাসান (৩৬) ও হারুন (৩২)।

নির্যাতনের শিকার নারী বলেন, আমার স্বামী চট্টগ্রামের একজন কাভার্ডভ্যান চালক। বাড়িতে আমি, আমার মেয়ে (১৭) ও ১ দেবর (২১) থাকি। গত রোববার (২০ অক্টোবর) রাত ১১টায় একই ইউনিয়নের ৬যুবক আমার বাড়িতে আসে। তারা আমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে আমার দেবরের মুখ, হাত-পা বেঁধে ফেলে। এরপর আমাকে ও আমার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যায়।

তিনি আরও জানান, যুবকদের মধ্যে ৩জন আমাকে টেনে নিয়ে যায় বাড়ির পুকুরপাড়ে। ৩ জন আমার মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। এর পরে আমাকে পুকুরপাড়ে ও মেয়েকে রান্নাঘরের সামনে রাত ৩টা পর্যন্ত নির্যাতন করে। তারপর যাওয়ার সময় ঘর থেকে টাকাপয়সাসহ জিনিসপত্রও লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়ে যায় তারা। এই ঘটনার পরে স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চেয়েও কোন বিচার পাইনি। তার পরে বাধ্য হয়ে শনিবার বিকেলে স্থানীয় চর বালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করি।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের

চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ জানান, ভুক্তভোগী নারীর মৌখিক অভিযোগ শুনে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও হারুন নামে ২ জনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ও আসামিদের কোম্পানীগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় নির্যাতিত নারী ও তার মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় অন্যান্যদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা