সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মীম (২৯) নামে ১ যুবলীগের কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের

নিহত ব্যক্তি, রাজশাহী রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে। তিনি (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ২ হাতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হওয়া যুবলীগ নেতা রুবেলের নিকট আত্মীয় ও সহযোগী ছিলেন।

তার আগে সাড়ে ৯টায় রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান অজ্ঞাত কিছু ব্যক্তিরা। এরপর হাসপাতালের ট্রলি ম্যানরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। এর পরে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে প্রথমে রাজশাহী নগরের সাগরপাড়ার টিকাপাড়া এলাকায় বেশ কয়েকজন মীমকে মারধর করে। তারপর সেখান থেকে নগরী পঞ্চবটি এলাকায় নিয়ে আরেক দফা তাকে মারধর করা হয়। তার পরে তাকে রাত সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের

বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, যুবলীগের কর্মী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নিহত মীমকে ২ দফা মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা