সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক

জেলা প্রতিনিধি : বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলার ও জেলেদের আটক করা হয়। পরে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশের কা‌ছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

শুক্রবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।

মোংলা থানা পুলিশ বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় বৃহস্পতিবার সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনী এবং কোস্টগার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭শ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ‘এ ঘটনায় থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে আটক জেলেদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা